খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডে তরুন প্রজন্মের উদ্যােগে ডাবল এলইডি শর্ট পিচ মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।বিশিষ্ট সমাজসেবক, তরুণ প্রজন্মের আইকন, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন।
বুড়িচং উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, সহ যুব বিষয়ক সম্পাদক মনির হোসেন, নির্বাহী সদস্য নুরুল আমিন, পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির ইমরুল কায়েস,হৃদয়, সালাউদ্দিন, সিয়াম,সবুজ, সহ বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় শীর্ষ দুই দল ভঙ্গুর বাড়ি একাদশ এবং টাইগার ক্লাব একাদশ অংশগ্রহণ করে।খেলায় চ্যাম্পিয়ন হয়
টাইগার ক্লাব একাদশ। ম্যন অব দ্যা ম্যচ নির্বাচিত হয়েছেন এমরান। খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়। ফাইনাল খেলা শেষে জমকালো আয়োজনে দর্শকদের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
