নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম এর নেতৃত্বে বিশাল এক মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
শনিবার ( ৮ নভেম্বর ) রোজ সকাল ৯ টায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল হতে শুরু হয়ে লোহাগড়া মোল্লার মাঠ , দিঘলিয়া, এড়েন্ডা এবং মাইসপাড়া হয়ে নড়াইল পুরাতন বাস টার্মিনালে এসে এই শোডাউন শেষ হয়। এরপর নড়াইল মালিবাগ মোড়ে অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম নেতা কর্মীদের উদ্যেশে বক্তব্য দেন।
এই সময় বক্তব্যে অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বলেন নড়াইল একটি C ক্যাটাগরির জেলা এই জেলাকে কিভাবে B ক্যাটাগরিতে নেওয়া যায় সেই বিষয়ে আমি কাজ করতে চাই। সুপরিকল্পনা এবং স্বতমানুষের শাসন যদি কায়েম করা যায় তাহলে এই অবহেলিত নড়াইল জেলাকে মডেল জেলা হিসেবে রূপান্তর করা সম্ভব সুতরাং আমরা যদি চেষ্টা করি তাহলে এই নড়াইল হবে দুর্নীতি মুক্তি জেলা, মাদক মুক্ত জেলা , চাদাবাজ মুক্ত জেলা তাই আসুন আমরা হাতপাখা মার্কাকে আমরা সমর্থন করি।
