ঢাকার সাভারে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাভার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রাজাশন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালায়।অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মোঃ হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)।পুলিশের দাবি, অভিযানের সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানিয়েছে।গ্রেপ্তারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Oplus_131072