সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য ৫০টি মশারি বিতরণসাভার প্রতিনিধি:সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সুরক্ষায় ৫০টি মশারি বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী খোরশেদ আলম।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব মশারি হস্তান্তর করা হয়। পরে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মাঝে মশারিগুলো বিতরণ করা হয়।মশারি বিতরণকালে খোরশেদ আলম বলেন, “সাম্প্রতিক সময়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা যাতে মশার কামড় থেকে রক্ষা পান এবং হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও না ছড়ায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সাভারের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পাশে ছিলাম এবং সবসময় পাশে থাকব।

”তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশারি বিতরণই যথেষ্ট নয়; প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে, যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা যায়।এ সময় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারী, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন মাদবর, সাবেক ছাত্রদল নেতা আবু বক্কর সিদ্দিক কল্লোলসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।