সাভার প্রতিনিধিঃ ইউনিয়নের জনগণের প্রতি  অনেক জনপ্রতিনিধিদের অত্যাচার অবহেলা দেখেছি, আর চাই না, তাদের জন্য কিছু করে যেতে চাই এমনটা মন্তব্য করেছেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহিনুর রহমান শাহীন।


জনগণের সেবা ও  বিরুলিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়নই সর্বপ্রথম কাজ বলে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন । চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, সালিশি বানিজ্য মুক্ত ও আধুনিক বিরুলিয়া ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের এই চেয়ারম্যান প্রার্থী। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে দিন রাত অবিরাম গনগংযোগ করেছেন। তিনি ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

তিনি  বলেন, জনতার অকুণ্ঠ সমর্থন নিয়ে সন্ত্রাস মাদকমুক্ত বেকার নারী ও পুরুষের কর্মসংস্থান যুক্ত আধুনিক বিরুলিয়া ইউনিয়ন গড়তে চাই। যেখানে থাকবেনা ধনী গরীবের ভেদাভেদ, সকলে পাবেন সমান অধিকার ও মর্যাদা। এদিকে দুর্দিনের বিএনপির রাজপথের ত্যাগী এই নেতা সাধারন মানুষের কাছে জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী হিসাবে যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে বলে বিরুলিয়ার একাধিক নাগরিক ও ভোটাররা জানান। এক ভোটার বলেন, শান্তশিষ্ট ভদ্র প্রার্থী হিসাবে জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে রয়েছেন প্রবীণ এই নেতা।  বিরুলিয়ার সাধারন জনগণ শাহিনুর রহমান শাহীনকে যোগ্যতম প্রার্থী হিসাবে বিবেচনা করছেন। এ ব্যাপারে সাধারণ মানুষ বলেন, সমাজে নানাবিধ অপরাধ সংগঠনের মূল কারণ হচ্ছে মাদক। বিবাহ বিচ্ছেদ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা, সড়ক দুর্ঘটনা, নৈতিক অবক্ষয় সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে মাদক। মাদক নির্মূলে যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আমাদের বিরুলিয়া ইউনিয়নের এই চেয়ারম্যান প্রার্থী । এ ব্যাপারে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বলেন , মাদক রুখতে জনগণকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আধুনিক বাংলাদেশ গড়তে মাদককে পরাজিত করতেই হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে কাজ করে যাচ্ছি।এছাড়াও অসহায় অবহেলিত জনগণের জীবন মান উন্নয়ন ও আধুনিক সুযোগ সুবিধা ব্যবস্থার মধ্য দিয়ে  বিরুলিয়া ইউনিয়নের উন্নয়নই আমার সর্বপ্রথম কাজ।