আনিসুর রহমান : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারনায় গাজীপুর -১ আসনে সমৃদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গাজীপুর -১ আসনের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা উত্তরপাড়া ঈদগাহ মাঠে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির ও কোনাবাড়ি থানা বিএনপির উদ্যোগে চন্দ্রা এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার। সমাবেশে কালিয়াকৈর উপজেলা ও কালিয়াকৈর পৌর ও কোনাবাড়ি বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।