” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শিরোনামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৪ নভেম্বর তারিখে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্, মোঃ রকিবুল হাসান, বিপিএম সেবা, পিপিএম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক মো: আলামিন, ক্রীড়া সংস্থার সদস্য মোতাসসিন বিল্লাহ সহ আরো অনেকে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে নড়াইল জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান বলেন মাদক থেকে, সামাজিক অপকর্ম থেকে কিশোরদের দূরে রাখার জন্য আমাদের এই আয়োজন। পর্যায় ক্রমে আমরা এমন আরো টুর্নামেন্টের আয়োজন করবো।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নড়াইল ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন আমাদের নেতৃত্বের বিকাশের জন্য এমন খেলা দরকার আমাদের মধ্যে বন্ধন সৃষ্টি করার জন্য এমন আয়োজন দরকার। তিনি আরো বলেন আমরা খেলবো নিজের জন্য আমরা প্রতিযোগিতা করবো দলের জন্য কিন্তু আমরা জিতবো দেশের জন্য
উদ্বোধনী ম্যাচে আব্দুল হাই ডিগ্রী কলেজ ও আশার আলো কলেজ নামে দুইটি কলেজ অংশ গ্রহণ করে।
