নড়াইল-০২ আসনের সদস্য সচিব জামিরুল হক টুটুলের সভাপতিত্বে এবং জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য মওলানা মির্জা আশেক এলাহি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নড়াইল জেলা আমীর ও নড়াইল-২ আসনের এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চু এবং জেলা সেক্রেটারী ও নড়াইল-০১ আসনের এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। আরও বক্তব্য রাখেন জেলা যুব বিভাগের সভাপতি খিয়াম উদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর জাকির হোসেন বিশ্বাস, সহকারী সেক্রেটারী আবুল বাশার, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, পৌর আমীর জাকির হোসেন ও লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান সহ নড়াইল -০২ আসনের বিভিন্ন পর্যারের নেতৃবৃন্দ।
