চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া সীমান্তের চরপাড়ায় গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।


শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রমিক মো. ইদ্রিস (২৬) ও মো. ইউসুফ (৩০)।