ফার্মে ঢুকতেই চোখে পড়ে বিশাল পুকুর। পুকুরের উপরে কাঠের ব্রিজ এবং বিভিন্ন গাছে থরে থরে ঝুলে আছে বিভিন্ন রকমের রং বে রঙের ফল। আবার পাশেই সারি সারি ভাবে তৈরি করা অ্যাকুরিয়ামে চাষ করা হচ্ছে নানা রকমের মাছ। কোনোটির রং লাল আবার কোনোটির রং নীল। এমন চিত্র দেখা যায় নড়াইল সদর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বেতবাড়িয়া এলাকায়। কৃষিকে ভালোবেসে ১০০ শতাংশ জমির উপর এই সজিব এগ্রো ফার্ম তৈরি করেছেন নড়াইলের কৃষি উদ্যোগতা মো: সজিব আহমেদ।
ফার্মে ঢুকলেই দেখা যায় দেশি লেবুর গাছ, চায়না লেবুর গাছ, তেজপাতার গাছ সহ অনেক রকমের গাছ। অপর দিকে মাছ চাষের অ্যাকুরিয়ামের দিকে তাকালে দেখা যায় গুড়ামি মাছ, ট্রেটরা মাছের চাষ।
তবে একটু অবাক করার বিষয় এই ফার্মের মধ্যেই চাষ করা হচ্ছে ক্যান্সার নাশতা ননীফল ও ডায়াবেটিস নাশক কলসল গাছের।
ননীফলের বৈজ্ঞানিক নাম মরিন্ডাসিট্রিফলিয়া। এই ননীফল খেলে ক্যান্সার থেকে সুস্থা হয়ে ওঠা সম্ভব বলে মনে করা হচ্ছে তবে এটি কোনো অনুমোদিত ঔষধ নয়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে মানুষ করসল গাছের পাতা খেয়ে থাকে এই করসল গাছের পাতার চাষও করা হয় এই ফার্মে।
ফার্মের সৌন্দর্য দেখতে বিকাল হলেই ছুটে আসেন বিভিন্ন বয়সি মানুষ। এখানের সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ তাদেরকে মুগ্ধ করে।
ফার্মে ঘুরতে আসা একজন দর্শনার্থী বলেন এই ফার্মের বিষয়ে আমি আগে শুনেছি তাই এখানে দেখতে এসেছি। এখানে এসে আমার খুব ভালো লাগছে।
ফার্মের তত্ত্বাবধায়ক বলেন এখানে বিভিন্ন প্রকার গাছ এবং মাছ রয়েছে যেগুলো দেখতে মানুষ এখানে ছুটে আসে। এই ফার্মে কাজ করতে আমারও ভালো লাগে।
এই বিষয়ে ফার্মের মালিক মো: সজিব আহমেদ বলেন এই প্রজেক্টটি আমি তৈরি করেছি মানব কল্যাণের জন্য। মূলত আমার এই ফার্মে তৈরি শুরু করি ননীফল চাষের মধ্যমে। আমি রবিউল ইসলাম নামে একজনের বাগানে ঘুরতে যায় তাকে দেখে মৃলত আমার এই ফার্ম করার আইডিয়াটা আসে।
