রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে রংপুর অঞ্চলের আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার দুপুরে সান্তাহার থেকে লালমনিরহাটগামী ট্রেনটি পীরগাছা স্টেশন ছাড়ার পর লাইন সেপারেটরের পাত ভেঙে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীরা মালামাল খোয়া যাওয়ার অভিযোগ করেছেন।

সারাদেশের সঙ্গে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনিরহাট ও বুড়িমারি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের জন্য সংশ্লিষ্ট ট্রেনটি লালমনিরহাট থেকে রওনা হয়েছে।