মেহেদী হাসান : আগামীকাল সারাদেশ ব্যাপী কমপ্লিট শাটডাউনের ঘোষণা কোটা আন্দোলনকারীদের
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আনদোলনের জন্য, একদফা দাবি, খুনের প্রতিবাদ ও সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার জন্য আগামীকাল (১৮ জুলাই) বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। আজ (১৭ জুলাই) এক সংবাদ বিবৃতিতে এই খবর জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এই কর্মসূচিতে সারাদেশে শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না এবং অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়ি চলবে না।
এছাড়া আরো বলা হয়েছে, সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন। আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।
