বান্দরবানের লামায় নিখোঁজের ২২ ঘণ্টা পর পর্যটক সোহানের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে নদীর প্রায় ৪০ ফুট গভীর কুমের তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লামা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সোহান নদীতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা ২২ ঘণ্টা অভিযান চালিয়ে অবশেষে তাকে উদ্ধার করে।

উদ্ধারের সময় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন এবং নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।