মো: রাকিবুল ইসলাম, সাভার প্রতিনিধি

সাভার মডেল থানার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মো: খোরশেদ আলম।

তিনি বলেন, “সাভারে আইনশৃঙ্খলা বরাবরই চ্যালেঞ্জিং হলেও আমরা সবসময় জনগণের পাশে আছি। ধর্ম বা অন্য কোনো বিভাজনে কাউকে বিরক্ত করা হবে না। আপনারা আমার ভাই, আপনারা সাভারের জনগণ।”

সভায় তিনি আরও প্রস্তাব করেন প্রশাসনের কাছে, দুর্গাপূজা চলাকালীন মন্ডপ এলাকায় ভিড় কমাতে আগে থেকেই নির্দিষ্ট সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা যেতে পারে। পাশাপাশি পূজামণ্ডপের আশপাশে একটি মেডিকেল টিম রাখারও সিদ্ধান্ত নেয়া হয়, যাতে জরুরি মুহূর্তে সেবা নিশ্চিত করা যায়।

তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, “যদি কোনো ঝামেলা বা সমস্যা হয়, আমাদেরকে অবগত করবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”

সভায় সার্কেল এসপি এবং ক্রাইম বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।