মো: রাকিবুল ইসলাম, সাভার প্রতিনিধি : ২৪ সেপ্টেম্বর ২০২৫ইং, সাভারের আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আইয়ুব খান ও সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বাবু এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে দক্ষতার সঙ্গে নিজেদের প্রতিভা প্রদর্শন করে। আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আসর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।
