মো: রাকিবুল ইসলাম, সাভার প্রতিনিধি : শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাভারের আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন (এমপি পদপ্রার্থী ঢাকা -১৯)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু।
এছাড়াও উক্ত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল বাছেদ দেওয়ান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, ধামসোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী, আশুলিয়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ আসাদউল্লাহ আহমেদ দুলাল, ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকার, ঢাকা জেলা জিয়া মঞ্চের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব রাকিব হাসান গফুর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিএনপি’র বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ – আল মামুন (বাবুল)।
