কাউছার আহমেদ দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.সাইফুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো।
মিছিল চলাকালে নেতাকর্মীরা উচ্ছ্বাস ও শৃঙ্খলার সঙ্গে অংশগ্রহণ করেন। যুবদলের নেতারা জানান, বিগত আন্দোলন-সংগ্রামে যুবদলের সক্রিয় উপস্থিতি সব সময়ই গুরুত্ব বহন করেছে এবং এ দিনেও সেটির প্রতিফলন ঘটেছে।
উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা এ মিছিলে যোগ দেন। যুবদল নেতা মো. সাইফুল ইসলাম নেতৃত্বে বর্তমানে প্রতিটি মিটিং, মিছিল রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুবদলের এই উজ্জীবিত ভূমিকা সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম বলেন- মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আফরোজা খানম রিতা আপার নির্দেশে দৌলতপুর উপজেলা যুবদল যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুর উপজেলা যুবদল আফরোজা খান এ রিতা আপার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে এবং ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন -মানিকগঞ্জ জেলা বিএনপি আহবায় কমিটির সদস্য মো. হামিদুর রহমান দুলাল,উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আরফান আলী সহ অসংখ্য নেতাকর্মী।
