সাভার প্রতিনিধি : মো: রাকিবুল ইসলাম : “নানা আয়োজনে সাভারে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বুধবার ২০ আগস্ট দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন, বৃক্ষ রোপণ পরিচ্ছনতা অভিযান, ডাসবিন স্থাপন কর্মসুচী পালন করা হয়। এসময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিক আসাদুজ্জামান মোহন এর নেতৃত্বে এ-সব কর্মসূচি উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হালিম মন্ডল,সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম,সদস্য সচিব আব্দুল্লাহ হোসেন ইউসুফ,
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিল্লুর রহমান,সদস্য সচিব মোঃ আব্দুল হামিদ, সাভার থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইমতিয়াজ আহমেদ শাহীন, সদস্য সচিব হাফেজ দেলোয়ার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
