মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এক সংবাদ বিজ্ঞটির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় উপজেলার পৌরশহরের কোড্ডা বাইপাসের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার থেকে ৩৬ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ কামরুল মিয়া পৌর শহরের তারাগন গ্রামের মোঃ দানু মিয়ার ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহযোগী মোঃ রাব্বি মিয়া ময়মনসিংহ জেলার বানিহালা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল মিয়া (৪০) ও তার সহযোগী মোঃ রাব্বি মিয়া (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।