আনিসুর রহমান : গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রায় ১০ টি দোকান পুড়ে গেছে এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিকরা । আগুন নিয়ন্ত্রণে আনতে  কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সফিপুর বাজারের টিনশেড মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২টা ২০ মিনিটে  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরি বলেন, সফিপুর বাজারে আগুন লেগেছে। বেশ কিছু দোকান পুড়ে গেছে। অনেক দোকানের মালিকরা আগেই মালামাল সরিয়ে নিয়েছে। সেখানে আমাদের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো আহত নেই।