সকাল ০৫:২০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন সোনারামপুর এলাকা হতে ১ টি ট্রাক আটক করে। এ সময় ট্রাক তল্লাশী করে ১০৫(একশত পাঁচ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১। গোলাম কিবরিয়া (২৫)
পিতা- মৃত লিয়াকত আলী
মাতা- সাহেদা বেগম
সাং-আতকাপাড়া
২। মোঃ শাকিল (২৩)
পিতা- জসিম মিয়া
মাতা-রেশমা আক্তার
সাং- কালতা পূর্বপাড়া
উভয় থানা- কসবা
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।