আজিজনগর সাংগঠনিক উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল কালাম অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছেন। গতকাল তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে দেখতে হাসপাতালে ছুটে যান বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা। তিনি আবুল কালামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এসময় তিনি দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আবুল কালামের অবস্থা সংকটাপন্ন। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে এবং দলের নেতাকর্মীদের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।