কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ০১ কোটি ০৬ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

শুক্রবার ( ২৪ অক্টোবর)সকালে বুড়িচং উপজেলার শংকুচাইল বিওপিতে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান।

শুক্রবার সকালে কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

এসময় ০১কোটি ০৬ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় উন্নত মানের শাড়ী এবং এবং ১ টি পিকাপসহ খাদ্য সামগ্রী জব্দ করা হয়। তন্মধ্যে প্রায় ৫১ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় উন্নত মানের শাড়ী এবং ৫৫ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ১ টি পিকাপসহ অবৈধ ভারতীয় খাদ্য সামগ্রী রয়েছে।