সাভার পৌরসভার পূর্ব জামসিং চৌরাস্তা সংলগ্ন এলাকার দীর্ঘদিনের গুরুতর অসুস্থ ফয়সালের পাশে দাঁড়ালেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
ফয়সালের পারিবারিক সূত্রে জানা গেছে,ফয়সাল দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। তার স্ত্রী ও দুই মেয়ে সন্তান নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। অসহায় ফয়সালের খবর পেয়ে শুক্রবার (১৮ অক্টোবর ) দুপুরে তাকে দেখতে যান লায়ন মোঃ খোরশেদ আলম। এ সময় তিনি ফয়সালের চিকিৎসা ও পারিবারিক সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেন এবং পরিবারের খোঁজখবর নেন।
এসময় লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, “মানুষ মানুষের জন্য—এ বিশ্বাস থেকেই আমি সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। সমাজের বিত্তবানদেরও উচিত অসুস্থ ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা।”
এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এলাকাবাসী খোরশেদ আলমের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
