মো: রাকিবুল ইসলাম সাভার প্রতিনিধি : ঢাকা জেলার সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডের সিআরপি ডগরমোড়ায় সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুমের উদ্যোগে রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন, আলোচনা সভা, দোয়া মোনাজাত ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব।
এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম।
সভায় বক্তারা বলেন, নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তরুণ প্রজন্ম নতুন উদ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে।

প্রধান বক্তা লায়ন মোহাম্মদ খোরশেদ আলম বলেন— “আমাদের রাজনীতি শুধু দলীয় স্বার্থে সীমাবদ্ধ নয়, দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্যই। সাভারের জনগণের প্রাণের দাবি হলো ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে এমপি হিসেবে দেখা। এজন্য নেতাকর্মীদের সততা, ত্যাগ ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন— ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, পৌর কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইউনুস খান, পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার, যুগ্ম আহ্বায়ক সুমন মুজুমদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মাদবর, যুবদল নেতা তাজুল ইসলাম, বিএনপি নেতা হযরত আলী, মোহাম্মদ আলী পাঠান, মিজানুর রহমান, লেলিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
