মো : রাকিবুল ইসলাম, সাভার প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার, সাভারের সাবেক সংসদ সদস্য, সাবেক পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দিন ইমু আর নেই। আজ (বৃহস্পতিবার) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আশরাফ উদ্দিন ইমু সাহেব মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একজন সাহসী কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন। স্বাধীনতার পর তিনি সাভারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সাভার পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জাতীয় সংসদের সদস্য হিসেবেও তিনি এলাকায় উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করেছেন।
তার মৃত্যুতে সাভারসহ দেশের রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা মহলে গভীর শোক নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করছেন।
মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন—আমিন।
