দেশের প্রায় নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর সকাল ১১ টায় সারাদেশে একযোগে কৃষিগুচ্ছের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে৷
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামালের সভাপতিত্বে আয়োজিত কেন্দ্রীয় ভর্তি পরিক্ষার কমিটির এক জুম মিটিংয়ে এই সিধান্ত নেওয়া হয়।
উক্ত সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) দুজন সদস্য, ইউজিসির সচিব,গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিক্ষা সংক্রান্ত বাকি সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এছাড়া যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে।
