বন্যার্তদের পাশে এসে দাড়িয়েছেন নড়াইলবাসীরা। ত্রাণ তহবিলে দান করছেন জামাকাপড় অর্থ সহ আরো অনেক কিছু আবার এগুলো সংগ্রহ করছেন নড়াইলেরই একদল শিক্ষার্থীরা এমনকি বিতরণ করতেও বন্যার্তদের কাছে যাবেন তারা।
কিছু দিন পূর্বে অন্য জেলার মতো নড়াইল জেলার কিছু জায়গা পানিতে প্লাবিত হয়েছিল। পনি বন্দি হয়ে পড়েছিলো অনেক মানুষ। সে সকল মানুষদের ত্রাণ দিয়ে ছিলো এই নড়াইলের শিক্ষার্থীরাই।
নড়াইলের মানুষদের ত্রাণের অভাব মিটিংয়ে এখন তারা চলেছে অন্যান্য জেলার মানুষের ত্রাণের অভাব মেটাতে। কিছু দিন যাবত তারা নড়াইলের সাধারণ মানুষের মাধ্যমে ত্রাণ সংগ্রহ করেছে এখন শুধু বিতারণের পালা তাই শিক্ষার্থীরা সেগুলো প্যাকেজিং এবং ত্রাণ গুলো নেওয়ার উপযুক্ত করতে শুরু করেছে আগামী কাল তারা যাবেন ত্রাণ বিতরণের উদ্যোশে।
এ সকল কাজের মাধ্যমে নড়াইলবাসী এবং নড়াইলের শিক্ষার্থীরা তাদের বৃহত্তর মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন কারণ নড়াইলবাসীও জলবদ্ধতার মধ্যে বসবাস করছে কিন্তু তারা অন্য জেলার বন্যার্তদের সহযোগিতা করছে।
