আদিবা তুম্মে লামিয়া : মাছের মতো সবজির বাজারে দেখা মিলছে ক্রেতার স্বস্তি। ১০০ টাকার নিচে নেমেছে একাধিক পণ্যের দাম।

ব্যবসায়িদের দাবি আগের চেয়ে চাঁদাবাজি কমেছে তবে সড়কের নানা পয়েন্টে এখনো টাকা চাচ্ছে বিভিন্ন চক্র।এ অবস্থায় বাজারে দ্রুত সিন্ডিকেট অপসারণ চায় ক্রেতারা।এছাড়াও বাজারের বিভিন্ন দোকানে তদারকি করেন শিক্ষার্থীরা এবংতারা ব্যবসায়িদের সচেতন করার কাজটিও করছেন।

সবজির বাজারে বিভিন্ন সবজির দাম কেজিতে ২০-৩০ আবার ৫০ টাকাও কমতে দেখা গিয়েছে। কাঁচা মরিচের দাম কিছুটা বেড়েছে তবে যে সবজি গুলো কিছুদিন আগেও ১০০ টাকার নিচে কেনা যাচ্ছিলো না তা এখন ১০০ টাকার নিচে কেনা যাচ্ছে।