আনিসুর রহমান : গাজীপুর-১ আসনের মনোনয়ন ঘিরে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে । এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার-প্রচারণার অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা  ঘটেছে।

মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর দাবি, এই আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে আজকে বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হাতে নাতে কয়েকজনকে আটকও করা হয়।

এই ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে মনোনয়ন দেয় তার দল। এই আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।