ফয়সাল সরকার : ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) তানভীর আহমদ এর সার্বিক সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই মোঃ মমিন হোসেন সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় নিয়মিত রাত্রীকালিন মোবাইল ডিউটি করাকালীন সময়ে ২৮/১১/২০২৫ ইং তারিখ, রাত ১১টা.৩৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ০১নং মনিয়ন্দ ইউপিস্থ কর্মমঠ চার রাস্তার মোড়ে দক্ষিণ পূর্ব পাশে লিচু বাগান হইতে ৪০০০ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ বাবুল মিয়া প্রকাশ পিচ্ছি বাবুল(৪৫), পিতা-মৃত মোর্শেদ আলম, সাং-নোয়ামুড়া, ০১নং মনিয়ন্দ ইউপি, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়। এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
