আনিসুর রহমান : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় মেশিন বিস্ফোরণের হয়ে অগ্নিকাণ্ডে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে বোডমিল এলাকার মদিনা পলিমার ইন্ডাস্ট্রির ২ নং ইউনিটে এই ঘটনা ঘটে। এই ঘটনায় যারা আহত হন তাদের প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এবং যে দুইজন আগুনের দগ্ধ হয় তাদের স্থানীয় হাসপাতালে নিলে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়।
আগুনে দগ্ধরা হলেন— কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার বাবুল হোসেন (১৯) এবং পূর্ব চান্দরা বোডমিল এলাকার রবিউল ইসলাম (২৩)
