মির্জাপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা-২০২৫।

শুক্রবার(২৮ নভেম্বর) সকালে মনোহরগন্জ অফ শাহ্ শরীফ ডিগ্রি কলেজে এলাকার শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতিবছরের মতো এবারও এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।

পরীক্ষায় কুমিল্লার বিভিন্ন উপজেলার মোট ৬০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ম শ্রেণি ও ৮ম শ্রেণির ৩৭০জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। সকাল থেকে কেন্দ্র পরিদর্শনে অভিভাবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আনাগোনা উৎসবমুখর পরিবেশ তৈরি করে।