আনিসুর রহমান : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন। 

 বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত নয়টার দিকে গাজীপুর জেলার  কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি স্টার্লিং কারখানার সামনে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত নয়টায় দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি এলাকায় তিতাস গ্যাস লাইন লিকেজ থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে  প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন । এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চালক, যাত্রী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা চৌধুরী ইফতেখার রায়হান জানান,  নয়টার দিকে হঠাৎ করে হরিণহাটি এলাকায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে দ্রুত এসে  প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।