রোটারী ক্লাব অব ময়নামতির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কান্দিরপাড় নাহার প্লাজার ৭ম তলায় রোটারী ক্লাব অব ময়নামতির নিজ কার্যালয়ে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
রোটারিয়ান প্রেসিডেন্ট মোঃ শামসুল আলম চৌধুরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের পাষ্ট প্রেসিডেন্ট আনিসুর রহমান আকন্দ, ইঞ্জিনিয়ার
নারায়ন চন্দ্র ভৌমিক, সুলতান মোহাম্মদ ইলিয়াছ শাহ ও বিকাশ সাহা।
আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান কে এম শামীম উদ্দিন, মোঃ আবুল কাশেম, স্বপন কুমার মজুমদার, মোঃ খোরশেদ আলম, জয়নাল আবেদিন, লুমিনাস সায়গাল রাশা, সাংবাদিক আব্দুর রহমান সহ ইন্টারেক্ট বৃন্দ।
সেলাই মেশিন যারা পেলেন তাদের দুজনের মধ্যে ১ম জন হলো প্রতিবন্ধী কুলসুম বেগম, স্বামী সাত্তার মিয়া ২য় মুরাদপুর, কুমিল্লা। ২য় জন হলো অসহায় নাজমা বেগম,স্বামী আবদুল মোতালেব, ডুমুরিয়া চাঁন্দপুর কুমিল্লা।
রোটারী ক্লাব অব ময়নামতির প্রেসিডেন্ট মোঃ শামসুল আলম চৌধুরী আজকের খবর’কে বলেন তাদের এই রকম মহতী উদ্যোগ সামনের দিকেও অব্যাহত থাকবে।
