নিজস্ব প্রতিনিধি : ধরে রাখা গেলো না বাংলাদেশের স্পীন কোচ “মুস্তাক আহমেদ’ কে। বাংলাদেশের সাথে চুক্তির মেয়াদ নবায়ন না করে যোগ দিচ্ছেন ইংল্যান্ড অ-১৯ দলের সাথে। সেখানে তিনি স্পিন কোচ হিসেবে কাজ করবেন ইংলিশ যুবাদের নিয়ে। বিশ্বকাপ শেষে বোর্ড মিটিং পরবর্তীতে সংবাদ সম্মেলনে ক্রিড়া মন্ত্রী এবং B.C.B বস ‘নাজমুল হাসান পাপন’ জানিয়েছিলেন ‘মুস্তাক আহমদের’ সাথে চুক্তি নবায়ন নিয়ে কথা চলছে এবং তা দ্রুতই সবাই জানতে পারবে।’ তবে সেই আলোচনা আর আলোর মুখ দেখলো না।
বাংলাদেশের সাথে ২ মাসের চুক্তিতে মে মাস থেকে কাজ শুরু করেছিলেন ‘মুস্তাক আহমেদ’। চুক্তির মেয়াদ ছিলো বিশ্বকাপ অব্দি। সেই মেয়াদ সম্পন্ন করে মুস্তাক পারি জমান শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য লংকান প্রিমিয়ার লিগে। সেখানে তিনি সামলাচ্ছেন “ক্যান্ডি ফ্যালকনের” প্রধান কোচের দায়িত্ব। সূত্রমতে বাংলাদেশে আসার আগেই ইংল্যান্ড অ-১৯ দলকে কথা দিয়ে এসেছিলেন মুস্তাক। তাই নিজের কথার উপর অটুট থেকে বি.সি.বি এর দেয়া দ্বিগুন বেতন এবং সুযোগ সুবিধা কে ফিরিয়ে দিয়েছেন তিনি।
‘মুস্তাক আহমেদের’ কোচিং ২০২৪ টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মত ICC এর কোনো ইভেন্টে খেলতে গিয়ে বাজিমাত করেন লেগ স্পিনার রিশাদ হোসেইন। এমন কি বাংলাদেশের জন্যেও মুস্তাক আহমেদ সামনে এনে দিয়েছেন ‘রিশাদ হোসেইন’ কে। তবে পেশাদারিত্ব এবং নিজের কথার উপর অটুট থেকে বি.সি.বি এর সাথে সম্পর্ক আপাতত শেষ করছেন এই সাবেক গ্রেট পাকিস্থানি বিশ্বকাপজয়ী লেগ স্পিনার।
