বিশ্বকাপ বাছাইয়ে গত নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই হার ‘মিস্টেক’ ছিল মনে করেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। ফিরতি লেগে ঘরের মাঠে ভালো লড়াইয়ের আশা করছেন এই মিডফিল্ডার।

আগামীকাল (বৃহস্পতিবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি লেগের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম লেগে বড় ব্যবধানে হারলেও নিজেদের মাঠে লড়াইয়ের পরিবেশ তৈরির আশা হাভিয়ের কাবরেরার দলের।

আজ কিংস অ্যারেনায় অনুশীলন মাঠে শেষ মুহূর্তের প্রস্ততি সেরেছে বাংলাদেশ। এরপর ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে প্রথম লেগে সাত গোলে হার নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে জামাল ভুঁইয়াকে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন,’ওখানে (মেলবোর্ন) অনেক ঠাণ্ডা ছিল, সবাইকে হাতে গ্লাভস পড়তে হয়েছিল আমাদের।