সুব্রত ঘোষ, বগুড়াঃ
প্রধানমন্ত্রী তারেত রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে এন সি পির বহিস্কৃত নেতা গাজী সালাউদ্দিন ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইবরাহীম আলী সালাউদ্দিন কে গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করেছে।
থানা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির বহিস্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে রবিবার রাতে মামলাটি করেন।
পুলিশ জানায়, , “প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২৯ জুলাই বিকেলে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে তিনি গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেখতে পান। এজাহারে দাবি করা হয়, ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘মানহানিকর ও উস্কানিমূলক’ মন্তব্য করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচনার মুখে অভিযুক্ত পোস্টটি পরে মুছে ফেলা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার ভিত্তিতে ৪ আগষ্ট দিবাগত রাতে পুলিশ সালাউদ্দিন কে ঢাকা থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতার কৃত সালাউদ্দিন কে ঢাকা থেকে বগুড়ায় আনা হচ্ছে। তাকে বগুড়ায় আনার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
সুব্রত ঘোষ
বগুড়া