সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়ায় এক সন্তানের জননী মিম আক্তার (২৩) কে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ সংবাদ পেয়ে গভীর রাতে লাশ উদ্ধার করে থানায় এনেছে। মিম আক্তারের মৃত্যুর পর থেকে তার স্বামী শ্বশুর শাশুড়ি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।ঘটনাটি ঘটেছে ১ আগষ্ট দিবাগত রাত ১০ টায় বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের বাওইটোনা সুতারপাড়া গ্রামে।জানাগেছে, উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামের রঞ্জুর মেয়ে মিম আক্তারের সাথে একই ইউনিয়নের বাওইটোনা সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে সোহেলের সাথে পারিবারিকভাবে তিন বছর আগে বিয়ে হয়।
বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না, এরমধ্যেই জন্ম হয় এক ছেলে সন্তান মিরাজের, তার বয়স দুই বছর।মিমের আত্মীয় স্বজনরা জানান, ঘটনার দিন রাত ১০ টায় মিম আক্তারের স্বামী সোহেল মোবাইল ফোন করে মিমের ভাই ও মা কে তার বাড়িতে ডেকে পাঠান।সেখানে গিয়ে মিমের ভাই, মা ও ভগ্নীপতী দেখতে মিমের মৃত্যু দেহ ঘরের বাইরে পড়ে আছে।বাড়ি ছেড়ে ২ বছরের সন্তান মিরাজকে নিয়ে স্বামী সোহেল, শ্বশুর শাশুড়ি সহ বাড়ির অন্যান্য লোকজন পালিয়ে গেছে।সংবাদ পেয়ে গাবতলী মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে রাত ২ টায় থানায় নিয়ে আসে।গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন বলেন, সংবাদ পেয়ে মিম আক্তারের লাশ উদ্ধার করে করিহয়, সুরতহালে প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি,ওসি আরো জানান, রোববার (২ আগষ্ট) লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মিম আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মিম আক্তারের পিতা মাতার অভিযোগ, স্বামীর সাথে পারিবারিক ঝগড়া বিবাদ ছিল, মিমকে হত্যা করে স্বামী শ্বশুর শাশুড়ি পালিয়ে গেছে।
সুব্রত ঘোষ
বগুড়া
