কুমিল্লার নবগঠিত বুড়িচং পৌরসভার আসন্ন নির্বাচনে পূর্ণমতি ৪ নম্বর ওয়ার্ডকে আধুনিক,যোগপযোগী, মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন এই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বুড়িচং উপজেলা বিএনপি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, যুবসমাজের আইকন, সমাজকর্মী মো এনামুল হক।শনিবার (১১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে তিনি বলেন,আসন্ন বুড়িচং পৌরসভার নির্বাচনে আমি পূর্ণমতি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। নির্বাচন কে সামনে রেখে আমি পাড়া,মহল্লার প্রত্যেকটি ভোটারদের কাছে যাচ্ছি, ভোটার দের নানা সমস্যার কথা শুনছি, যতটুকু পারছি সমাধানের চেষ্টা করছি, ইনশাআল্লাহ নির্বাচিত হলে বিদ্যমান সংকট সমাধানের
সর্বোচ্চ চেষ্টা করব।

এনামুল হক বলেন, আমি পূর্ণমতি গ্রামের সন্তান।এই জনপদে ই আমার বেড়ে ওঠা। ইতিপূর্বে আমার ছাত্র রাজনীতির হাতে খড়ি বুড়িচং সদর ইউনিয়নে।আমি বুড়িচং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।
সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি।গত ২০বছরে পূর্ণমতি ৪নং ওয়ার্ডে অনেক জন প্রতিনিধি দায়িত্ব পালন করলে ও এই ওয়ার্ডের নাগরিক জীবনে সীমাবদ্ধতা, সুবিধা- অসুবিধা ও সমস্যা সমূহ নিয়ে তেমন কোন উন্নয়ন না হওয়ায় আমি এই বিষয়গুলো অবলোকন করেছি। যা দীর্ঘদিন থেকে আমাকে জন প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য তাগিদ দিয়েছে।আমি ৪নং ওয়ার্ডের ভোটারদের ভোটে নির্বাচিত হলে এই ওয়ার্ডকে বুড়িচং পৌরসভার মধ্যে একটি আধুনিক, বাসযোগ্য,দুর্নীতিমুক্ত, মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ।

তিনি আর ও বলেন, এই ওয়ার্ডে মাদক একটি গুরুত্বপূর্ণ সমস্যা। নির্বাচিত হলে কঠোরভাবে নির্মূল করতে আপ্রাণ চেষ্টা করবো।শিশুদের জন্য খেলার মাঠ,যুব সমাজের জন্য কর্মসংস্থানের
ব্যবস্থা, এবং নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করব।
মো এনামুল হক ছাড়া ও আরও ৮ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে ধারনা করা হচ্ছে। অনেকেই ফেস্টুন ব্যানারে তাদের প্রার্থিতা জানান দিচ্ছেন।