সাভারে জমে উঠছে ঐতিহ্যবাহী রেডিও কলোনির পশুর হাট। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গত ২০ মে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বেপারীরা তাদের কোরবানির পশু নিয়ে হাটে আসতে শুরু করেছেন। আগামীকাল ২১ মে আনুষ্ঠানিকভাবে হাটটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
হাটের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন খোরশেদ আলম এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি। এসময় হাটের ইজারাদার দেলোয়ার হোসেন মাদবরসহ দায়িত্বে থাকা ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত এই হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য রাখা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা, পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যাংক বুথের সুবিধার পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা বেপারীদের জন্য রয়েছে থাকা-খাওয়ার সুব্যবস্থা।
