নিজস্ব প্রতিবেদক : সাভার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট তানজিনা আফরিনের পক্ষে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সাভারের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট তানজিনা আফরিন দীর্ঘদিন ধরে সাভারের তৃণমূল পর্যায়ে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নারীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বক্তারা আরও উল্লেখ করেন, সাভারের শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারী ও শিশু নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে তার কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা রয়েছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আগামী নির্বাচনে অ্যাডভোকেট তানজিনা আফরিনকে সমর্থন দেওয়ার আহ্বান জানান বক্তারা।

নিজ বক্তব্যে অ্যাডভোকেট তানজিনা আফরিন বলেন,

“আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে সাভারের উন্নয়ন ও নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। নির্বাচিত হলে জনগণের পাশে থেকে একটি মানবিক, নিরাপদ ও উন্নত ওয়ার্ড গড়ে তুলবো।”

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।