আনিসুর রহমান : গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার রাতে উপজেলা মৌচাক ইউনিয়নের কারল সুরিচালা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৌচাক ইউনিয়নের কারল সুরিচালা দক্ষিণপাড়া জান্নাতুল স্টোর নামের একটি মুদির দোকানের বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মুহূর্তের মাঝেই দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় আনুমানিক সাত থেকে আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।

ক্ষতিগ্রস্থ দোকানি হলেন, জিয়াউর রহমান তিনি বলেন রাত সাড়ে ১২ টার দিকে তার দোকানে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করলে আশেপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয় পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।