” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শিরোনামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর পুরষ্কার বিতরণী ও ফুটবল প্রশিক্ষণের সমাপনী করা হয়েছে। সোমবার পহেলা ডিসেম্বর তারিখে নড়াইল কুড়িরডোপ জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ‍্যক্ষ প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম

সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো : মাহবুবুর রহমান বলেন আমরা চেষ্টা করছি নড়াইলে বিভিন্ন জায়গাই বিভিন্ন খেলার টুর্নামেন্ট আয়োজন করার জন‍‍্য। তিনি আরো বলেন যত বেশি প্রশিক্ষণ নেওয়া এবং অনুশীলন করা যাবে ততো ভালো খেলোয়ার হতে পারবে

প্রধান অতিথির বক্তব্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ‍্যক্ষ প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম বললেন যারা খেলাধুলা করে তারা মাদক থেকে দূরে থাকে। নিয়মিত খেলাধুলা করলে মন এবং শরীর সুস্থ থাকে। আপনারা নিয়মিত খেলাধুলা করবেন কোনো সহযোগিতা লাগলে আমাকে পাশে পাবেন

৩ টি গ্রুপে প্রায় একশতাধিক প্রতিযোগি প্রতিযোগিতায় অংশ নেয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কিত করা হয়। এছাড়াও ৪৫ জন ফুটবল প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।