বসন্তপুর ইউনিয়নের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এডভোকেট আসলাম মিয়ার সঙ্গে।
সাক্ষাৎকালে ছাত্র নেতারা এডভোকেট আসলাম মিয়ার নেতৃত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন ও আস্থার প্রকাশ করেন। তারা বলেন, বসন্তপুর ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা ও তরুণ প্রজন্মের কল্যাণে এডভোকেট আসলাম মিয়ার অবদান অনন্য।
এ সময় উপস্থিত ছিলেন বসন্তপুর ইউনিয়নের তরুণ ছাত্র নেতা রেদওয়ান ইসলাম শাকিল, কাউসার খান, নাজমুল হাসান তপু, নিসার উদ্দিন, রানা শেখ, হাবিবুর রহমান (হাবি), আমিরুল ইসলাম, হাসিবুল খানসহ আরও অনেকে।
সাক্ষাৎ শেষে এডভোকেট আসলাম মিয়া ছাত্র সমাজের ঐক্য ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, “ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। তাদের আদর্শ, সততা ও নেতৃত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। আমি সর্বদা তরুণদের পাশে থাকতে চাই।”
