প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, খুব শিগগিরই ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন ব্যবহারের কথা থাকলেও বর্তমানে হোস্টেড সাইট মাত্র ৪৫ হাজার। এর মধ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ডট গভ, ডট বাংলা ও ডট বিডি মিলিয়ে রয়েছে প্রায় ৩৭ হাজার সাইট। ফলে সাধারণ জনগণের ব্যবহারে এ দুই ডোমেইনের সাফল্য কার্যত শূন্যের কাছাকাছি।
তিনি অভিযোগ করে বলেন, “বিদেশ ভ্রমণ হবে না” এমন হাস্যকর কারণে এই প্রকল্প দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। এর পেছনে দায়ী ছিল আওয়ামী লীগের ব্যবস্থাপনা।
ফয়েজ আহমদ তৈয়্যবের দাবি, এখন দ্রুত উদ্যোগ নেওয়া হবে যাতে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন উন্মুক্ত হয় এবং সাধারণ ব্যবহারকারীরা সহজেই এগুলো ব্যবহার করতে পারে।
