নিজস্ব সংবাদদাতা,পটিয়াঃ চট্টগ্রামের পটিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। শুক্রবার বিকেলে পটিয়া উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সালাম মিঠু।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর তালুকদার টিপু, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জাহেদুল হক, পটিয়া উপজেলা বিএনপি নেতা মোঃ ফরিদুল আলম, পটিয়া পৌরসভা বিএনপি নেতা ইদ্রিস পানু, পটিয়া উপজেলা বিএনপি নেতা এ্যাডভোকেট আবদুস সবুর,মুনছুর শরীফ, বেলাল হোসেন, মোঃ ইসহাক, সাইফুল ইসলাম খোকন, এস এম টুটুল, জাহাঙ্গীর আলম, মিশকাত আহমেদ, বাহাদুর খাদেমী, শাহানুর মিয়া, আবদুল আজিজ, জহির উদ্দিন তসলিম, আবু তাহের, জমির উদ্দিন আযাদ, দিদারুল আলম, মোঃ শামীমুল হক, মোঃ নওশাদ, গাজী শওকত, আবদুল মোমিন টিটু, জমিরউদ্দীন আজাদ, রুবেল আরমান, আবদুর রাজ্জাক, মো হাশেম, শহীদুল ইসলাম মাজু, মোঃ জিসান, মোঃ আশিক, মোঃ রিদোয়ান, আবদুর রহমান, মোঃ শাহীন পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রাজু, পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মারুফ, সাধারণ সম্পাদক আবদুল আজিম, মনসা স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন ইমন, সাধারণ সম্পাদক মোঃ সানজু, মুজাফফরাবাদ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফারদিন, আজাদ চৌধুরী, মোঃ জয়নাল, ইরফান আহমেদ সায়েম, মোঃ মিজান, নঈম, নাজিম, আনিস, জমির, সবুজ, সাইফু, পাপ্পু, জয়নাল আবেদীন, জানে আলম, মোহাম্মদ সৈয়দ।

সমাবেশে সাইফুদ্দিন সালাম মিঠু বলেন- এই দেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি কখনোই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেনি এবং অন্যায়ের কাছে মাথানত করেনি।” তিনি আরো করে বলেন, ”ইউনুস সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট হাসিনা দিল্লি থেকে এবং জামায়াত দেশে থেকে এই ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা জানে, ব্যালট যুদ্ধে তাদের ভরাডুবি হবে।