কুমিল্লার জেলার বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পূর্ণমতি বিলপুকুর পাড় এলাকায় স্থানীয় যুবসমাজ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় কসটেপ মোড়ানো ৫টি পোটলায় মোট ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন জগতপুর তাহের মেম্বার বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে লিটন (৩৮),একই এলাকার রব মেম্বার বাড়ির মোর্শেদ আলমের ছেলে নাজমুল (২৫),পূর্ণমতি রহিম মিয়ার ছেলে শিমুল (২৯)। স্থানীয় সূত্রে জানা যায়, গাঁজার মূল মালিক জগতপুর ইকরাম উদ্দিন ভুইঁয়া বাড়ির কাউছার নামে এক ব্যক্তি। ঘটনার পর সদর ইউপি সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ বুড়িচং থানায় অবহিত করলে এসআই রাকিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সময় অভিযানে নেতৃত্ব দেওয়া যুবসমাজের পক্ষ থেকে ৪ নং ওয়ার্ড ছাএদলের সভাপতি ইমরুল কায়েস বলেন আমরা এলাকার যুবসমাজ সিনিয়রদের দিকনির্দেশনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য, আপনার এলাকাটাকে ও আমাদের এলাকার মতো মাদক মুক্ত করুন।
গত কয়েকদিন ধরে বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ এবং সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সমাজসেবক এনামুল হকের নির্দেশনায় পূর্ণমতি গ্রামের যুবসমাজের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
মাদককে ‘না’ বলুন, মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করুন। মাদক ব্যবসায়ীদের বলুন, মাদক ছাড়ুন,না হয় এলাকা ছাড়ুন, এই স্লোগান কে সামনে রেখে কয়েকদিন আগে পূর্ণমতি গ্রামে সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ এবং সাবেক ছাত্র নেতা এনামুল হক,সমাজ সেবক নুরুল আমিন, মুমিনুল হক খানের নেতৃত্বে মাদক বিরোধী রেলি ও আলোচনা সভা আয়েজন করা হয়েছিলো।
উক্ত সভায় বক্তারা পূর্ণমতি গ্রামে মাদকের হাত থেকে যুবসমাজ কে রক্ষায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।
এলাকায় মাদক বিরোধি অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ।মাদক কে না বলুন, আপনার এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারী কে আইনের কাছে সোপর্দ করুন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পূর্ণমতি এবং দেশের যুব সমাজকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এবং মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানান।
