বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় বছরব্যাপী ১৩টি জেলায় পুরুষ এবং ৭টি জেলায় নারী হ্যান্ডবল লীগ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন । সেই পরিকল্পনার আলোকে আজ থেকে আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নড়াইল জেলার আয়োজনে কিউট জেলা ভিত্তিক পুরুষ হ্যান্ডবল লীগ অনুষ্ঠিত হবে।
উক্ত লীগের উদ্বোধনী অনুষ্ঠান আজ ৪ সেপ্টেম্বর ২০২৫ নড়াইল জেলার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ও উপ সচিব লিংকন বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লীগের সমন্বয়কারী ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য-সচিব সাঈদ আহমেদ।
র্যালী আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইল জেলার ক্রীড়া অফিসার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) লিংকন বিশ্বাস বলেন বাংলাদেশে হ্যান্ডবল তেমন পরিচিত না তবে এই খেলা যদি নিয়মিত অনুশীলন করা যায় তাহলে এই খেলাকে সবার কাছে পরিচিত করা সম্ভব।
নড়াইল জেলার কিউট জেলা ভিত্তিক পুরুষ হ্যান্ডবল লীগে মোট ২৪টি ক্লাব অংশগ্রহণ করবে। ১১ দিনব্যাপী লীগের সকল খেলা নড়াইল জেলার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়
