বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচং বন্ধন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম।

বুড়িচং উপজেলা বিএনপি সভাপতি হাজী এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে বুড়িচং উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুলের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো কবির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে দলের নেতাকর্মীদের নিয়ে কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট শরিফুল ইসলাম, ডাক্তার শাহীন, বুড়িচং সদর ইউনিয়নের ২ বারের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক এনামুল হক সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বুড়িচং সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবক এনামুল হক বুড়িচং উপজেলা বিএনপি নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।